দাম বাড়ালেন কঙ্গনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঙ্গনা রনৌত
কঙ্গনা রনৌত

বলিউডের রানি এখন দীপিকা পাড়ুকোন। টানা চার-চারটি সুপার হিট ছবি যে উপহার দিয়েছেন। কিন্তু কুইন ছবির সাফল্য দিয়ে সেই রানির মুকুট এবার কেড়ে নিতে চাইছেন কঙ্গনা রনৌত। মিডডের খবর অনুযায়ী এরই মধ্যে নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন কঙ্গনা। সুজয় ঘোষের নতুন ছবির জন্য সাড়ে তিন থেকে চার কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন বলে শোনা যাচ্ছে।
এদিকে একটি সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা দাবি করেছেন, তাঁর জীবনে এমন কেউ নেই যাঁকে ছাড়া জীবনটা শূন্য মনে হয়। জীবনের সবচেয়ে বড় অর্জন হিসেবে তিনি মনে করেন নিজের আয় দিয়ে তাঁর পরিবারকে সাহায্য করাটাকেই। টিএনএন।