দাম বেড়েছে ম্যাডোনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি বিলিয়ন ডলারের মালিক হয়েছেন ম্যাডোনা। ৫৪ বছর বয়সেও পপসম্রাজ্ঞী খেতাবটা ঠিকই ধরে রেখেছেন। ২০১২ সালে সবচেয়ে বেশি আয় করা পপতারকা ঘোষণা করা হয়েছিল তাঁকে। তখন তাঁর সম্পদের পরিমাণ ছিল ৭০০ মিলিয়ন ডলার। এখন বেড়ে সেটা বিলিয়নে পৌঁছেছে। ম্যাডোনার এমডিএনএ সফর থেকে আয় হয়েছে ৩০ কোটি ডলারের বেশি। এ ছাড়া টেলিভিশনের স্বত্ব আর ডিভিডি বিক্রি তো আছেই। তাঁর সুগন্ধি ট্রুথ অব ডেয়ার থেকেও আয় হচ্ছে বেশ।এ ছাড়া জনপ্রিয় পানীয় ভিটা কোকো এবং হার্ড ক্যান্ডি নামের ব্যায়ামাগারে বিনিয়োগ করেছেন তিনি। নিজের পোশাক ব্র্যান্ড ‘ম্যাটেরিয়াল গার্ল’ থেকেও তিনি আয় করেছেন এক কোটি ডলার। ব্যাং শোবিজ।