দামি অভিনেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃতিক রোশন
হৃতিক রোশন

আশুতোষ গোয়ারিকরের নতুন ছবির মধ্য দিয়ে বলিউডের সবচেয়ে দামি অভিনেতার খেতাবটি অর্জন করলেন হৃতিক রোশন। নতুন ছবি মহেঞ্জোদারোর জন্য তাঁর পারিশ্রমিক ৫০ কোটি রুপি। ছবির জন্য শাহরুখ, আমির থেকে শুরু করে আশুতোষ ঘুরেছিলেন রণবীর কাপুরের বাড়ি পর্যন্ত। কিন্তু শেষ নাগাদ হৃতিকেই মিলল রেহাই। তাই ছবির কল্যাণে মোটা অঙ্কের পারিশ্রমিক গুনতেও দ্বিধাবোধ করলেন না নির্মাতা। কৃশ থ্রি প্রত্যাশিত ব্যবসা না করলেও মহেঞ্জোদারো নিয়ে আশাবাদী হৃতিক। তাই এখন থেকেই শুরু করে দিয়েছেন এ ছবির জন্য পরিশ্রম। জানিয়েছেন, যে করেই হোক হৃতিক নিজের আগের সব রেকর্ড ভাঙবেন বলে এবার প্রতিশ্রুতি দিয়েছেন। দেওয়াটাই স্বাভাবিক, পয়সা উশুল বলে একটা কথা আছে না!