দারুণ দীপিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ককটেল ছবিতে ছোট্ট সব পোশাকে দারুণ মানিয়েছে দীপিকা পাড়ুকোনকে। তবে এর জন্য খাটতেও হয়েছে প্রচুর। ‘এই ছবিতে ভেরোনিকা চরিত্রটি করার জন্য আমাকে খুব আত্মবিশ্বাসী হতে হয়েছে। এটা কোনো ফ্যাশন শো নয় যে যেমন খুশি পোশাক পরে হাঁটলাম আর শো শেষ হলেই আবার ফিরে এলাম আগের আমিতে। ভেরোনিকা হয়ে ওঠার জন্য আমাকে প্রচুর সময় দিতে হয়েছে।’ বলেন দীপিকা।হোমি আদজানিয়া পরিচালিত এ ছবির কাহিনি লিখেছেন ইমতিয়াজ আলী। দীপিকার সঙ্গে সাইফ আলী খান এবং নবাগত ডায়ানা পেন্টি অভিনয় করছেন এই ছবিতে। সামনে রেস টু ছবিতেও একসঙ্গে দেখা যাবে সাইফ-দীপিকা জুটিকে। পিটিআই।