দার্শনিক ব্রসন্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্সি জ্যাকসনের বইটা তিনি কিনেছিলেন তাঁর ছেলের জন্য। কদিন পরই পেলেন ওই বই থেকে তৈরি ছবিতে কাজ করার প্রস্তাব। পুরো বইটা পড়লেন বাবা পিয়ার্স ব্রসন্যান নিজেই। দারুণ ভালো লেগে গেল। এভাবেই পার্সি জ্যাকসন অ্যান্ড দ্য লাইটেনিং থিফ ছবিতে অভিনয়ে রাজি হলেন পিয়ার্স ব্রসন্যান। এ ছবিতে দ্বৈত ভূমিকায় অভিনয় করবেন তিনি। ছবিতে তাঁর চরিত্রটি প্রফেসর ব্রুনার নামের একজন প্রতিবন্ধী দার্শনিকের। অন্য চরিত্রটির নাম চিরন। পার্সি জ্যাকসন অ্যান্ড দ্য লাইটেনিং থিফ ছবিটি পরিচালনা করবেন ক্রিস কলম্বাস। ওয়েবসাইট।