দালিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাত সোয়া আটটায় প্রচারিত হবে নাটক দালিয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন নুরুল আলম আতিক। অভিনয় করেছেন জয়া আহসান, স্বাগতা, অশোক ব্যাপারী, এস এম মহসীন, সজীব, শাহনেওয়াজ পুলক প্রমুখ। পরাজিত বাদশাহ শাহ সুজার মেয়ে আমিনা বেড়ে ওঠে দরিদ্র জেলের ঘরে। বৃদ্ধ জেলে আমিনার নাম দেন তিন্নি। ঘটনাক্রমে সেই তিন্নি প্রণয়ে জড়িয়ে পড়ে দালিয়া নামে গ্রামের এক দরিদ্র যুবকের সঙ্গে। এদিকে তিন্নিকে খুঁজে পায় বড় বোন জুলেখা। তিন্নি জানতে পারে তার আসল পরিচয়। এবার দুই বোন মিলে রাজার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি হয়। কিন্তু এ কী, রাজা যে আমিনারই প্রেমিক, দালিয়া!