দিওয়ালির রং কেবিসিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিওয়ালি-জ্বরে ভুগছে গোটা ভারত। ৫ নভেম্বর দিনটিকে হাসি-আনন্দ আর রঙের বর্ণচ্ছটায় সাজাতে প্রস্তুত ভারতবাসী। প্রস্তুত কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি) পরিবারও। দিওয়ালিকে সামনে রেখে বিশেষ আয়োজন করেছে তারা। হট সিটে বসতে আমন্ত্রণ জানানো হয়েছে খেলাধুলা জগতের তারকাদের। কেবিসির বিশেষ পর্বে কুস্তিগির থেকে শুরু করে জাতীয় দলের ক্রিকেটাররা পর্যন্ত অমিতাভ বচ্চনের মুখোমুখি হবেন। এখানেই শেষ নয়। মুক্তির অপেক্ষায় গোলমাল ৩ ছবির তারকা ও কলাকুশলীদেরও কেবিসির হট সিটে বসার আমন্ত্রণ জানানো হয়েছে। অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, তুষার কাপুর, কুনাল খেমুর দল রিয়ালিটি শো থেকে পাওয়া অর্থ একটি দাতব্য সংস্থাকে দান করবে বলে জানা গেছে। ওয়েবসাইট।