দিতি এখনো পর্যবেক্ষণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিতি
দিতি

অভিনেত্রী দিতির সংকটাপন্ন শারীরিক অবস্থার কথা গত শুক্রবার দেশের বিভিন্ন গণমাধ্যমে আসে। সে সময় বলা হয়েছিল, দিতিকে কৃত্রিম উপায়ে শ্বাস নিতে হচ্ছে। গতকাল সোমবার দুপুরে দিতির মেয়ে লামিয়া চৌধুরী ফেসবুকে জানান, তাঁর মাকে এখনো চিকিৎসকেরা পর্যবেক্ষণে রেখেছেন। তবে দিতি এখন স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে কাল বুধবার তাঁকে সিসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হতে পারে।
এর আগে রোববার দুপুরে দিতির ছেলে শাফায়েত চৌধুরী প্রথম আলোকে কিছুটা আশার কথাই শুনিয়েছেন। তিনি বলেন, ‘মায়ের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে।’
ভারতের চেন্নাইয়ের এমআইওটি (মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বাংলাদেশি চলচ্চিত্রের গুণী এই অভিনয়শিল্পী।
মায়ের সর্বশেষ শারীরিক অবস্থা প্রসঙ্গে শাফায়েত চৌধুরী বলেন, মা সব মিলিয়ে পাঁচ দিন আইসিইউ ও সিসিইউতে ছিলেন।’