দিতি এবার পরিচালক
দিতি অভিনয় করছেন প্রায় দুই যুগ। সেই অভিজ্ঞতাকে এবার ক্যামেরার পেছন থেকে কাজে লাগাতে চাইছেন তিনি। হ্যাঁ, প্রথমবারের মতো নাটক পরিচালনা করতে যাচ্ছেন দিতি। নাটকের নাম ব্রেকিং নিউজ। জানা গেছে, নাটকে দিতি অভিনয়ও করবেন। অন্যান্য চরিত্রে কাজ করবেন প্রভা, অপূর্ব, সাবেরী আলম ও আল মামুন।নাটক পরিচালনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া প্রসঙ্গে দিতি বললেন, ‘প্রায় এক বছর ধরে ব্রেকিং নিউজ নাটকটির পরিকল্পনা করেছি। ব্যক্তিগত নানা ঝামেলার কারণে নাটকটির কাজ শুরু করতে দেরি হলো।’মা-মেয়ের সম্পর্ক নিয়ে ব্রেকিং নিউজ নাটকের গল্প। গল্পে দিতির মেয়ে প্রভা। মা প্রভার সেরা বন্ধু। ওদিকে অপূর্বের সঙ্গেও রয়েছে প্রভার প্রেমের সম্পর্ক। এই তিনটি সম্পর্ক যখন অনেক চড়াই-উতরাই পেরিয়ে এক হতে যায়, তখন প্রভার খালা সাবেরী আলম এসে দাঁড়ান তাঁদের মাঝে। তিনি যা জানালেন, তা ওলট-পালট করে দেয় সবকটি সম্পর্ককে। দিতি জানান, ঈদের জন্য তিনি তৈরি করেছেন নাটকটি।