দিতি-মিশা আবার একসঙ্গে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১৫ বছর পর একসঙ্গে অভিনয় করছেন দিতি ও মিশা সওদাগর। চলচ্চিত্রের নাম এই গল্পে ভালোবাসা নেই। রয়েল খানের পরিচালনায় সিনেমাটির শুটিং শুরু হবে আগামী ২০ মে থেকে। নতুন ছবিটি সম্পর্কে মিশা সওদাগর বললেন, ‘দিতি ও আমি শেষ একসঙ্গে অভিনয় করেছিলাম শেষ প্রতীক্ষা নামের একটি ছবিতে। সেখানে আমি ইতিবাচক চরিত্রে অভিনয় করেছিলাম।
নতুন ছবিতেও ইতিবাচক চরিত্রে অভিনয় করব। আশা করছি, দর্শক আমাদের পছন্দ করবেন।’ দিতিও আশাবাদী ভালো কিছু করার ব্যাপারে, ‘এই গল্পে ভালোবাসা নেই ছবিটির গল্প আমার ভালো লেগেছে। আশা করছি, দর্শকেরও ভালো লাগবে। কারণ, নাটকীয়তাভরা গল্পটি এগিয়েছে আমাদের দুজনকে নিয়ে।’পরিচালক রয়েল খান জানান, দুই বংশের দাম্ভিকতা, পরিণতি নিয়ে ছবিটির গল্প। পুবাইলে এর শুটিং চলবে ২০ জুন পর্যন্ত।