দিতির ধূমকেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিতি
দিতি

‘ধূমকেতু’ নামে নতুন একটি চলচ্চিত্রে কাজ শুরু করতে যাচ্ছেন অভিনয়শিল্পী দিতি। শফিক হাসান পরিচালিত ‘ধূমকেতু’ ছবির শুটিং এ মাসের ২৪ তারিখ থেকে শুরু হবে বলেই জানিয়েছেন দিতি। এখানে তিনি মায়ের চরিত্রে অভিনয় করছেন।
অভিনয় প্রসঙ্গে দিতি বলেন, ‘যেখানে অভিনয় করার সুযোগ আছে, সেখানে ঠিক সেই চরিত্রে আমি অভিনয় করতে চাই। তবে এখন অনেক পরিবর্তন হয়েছে। আগের শিল্পী বা পরিচালকদের মধ্যে এখন অনেকেই বেঁচে নেই। চলচ্চিত্রের প্রস্তুতিও আগের মতো করে আর নেওয়া হয় না। শুধু নির্ধারিত সময়ে শুটিংয়ে চলে আসি।’
দিতি আরও বলেন, ‘পরিচালকের কাছ থেকে আগে গল্প শুনে তারপর কাজ করার চিন্তা করি। গল্প না জেনে আমি কখনোই কোনো চলচ্চিত্রে কাজ করি না। এখনো আগের নিয়মেই কাজ করি আমি।’
সম্প্রতি চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘অন্তরঙ্গ’ এবং রয়েল খান পরিচালিত ‘এই গল্পে ভালোবাসা নেই’ ছবির কাজ শেষ করেছেন দিতি।