দিতির ‘ফিরে আসি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রনায়িকা দিতির প্রথম গানের অ্যালবাম বের হয়েছিল ১৯৯৫ সালে। নাম ‘তোমার ও চোখে’। সেটি বের হয়েছিল অনুপম রেকর্ডিংয়ের ব্যানার থেকে। এবার লেজার ভিশনের ব্যানারে শিল্পীর দ্বিতীয় একক অ্যালবাম বের হলো। এটি ভিডিও আকারে বাজারে ছাড়া হয়েছে। শহিদুল্লাহ ফরায়জী ও মিলন খানের কথায় অ্যালবামটির সংগীত পরিচালনা করেছেন আজাদ মিন্টু ও পল্লব সান্ন্যাল। এতে দিতির সঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন তাঁর মেয়ে লামিয়া। গানটি হচ্ছে ‘মাগো এত বড় পৃথিবীটা দেখা হতো না’। অ্যালবামটির অন্য গানগুলো হচ্ছে, কারে খুঁজে বেড়াও, হে মূর্খ বালক, খুব বেশি আপন হব, তোমার নীল নীল কষ্টগুলো, রঙিলা মন মানে না মানা, তারার কোলে রাত্রি হাসে, ঝিলমিল করে লক্ষ তারা, ভালোবেসে কলঙ্কের দাগ, ভালোবাসায় মন পুড়ে ও যদি নাইবা দেখা হলো দুজনে।জানা গেছে, বাংলাদেশ, থাইল্যান্ড ও কানাডার মনোরম লোকেশনে গানগুলোর চিত্রায়ণের কাজ করা হয়েছে।ফিরে আসি সম্পর্কে দিতি বলেন, ‘অনেক দিন ধরে, অনেক যত্ন সহকারে অ্যালবামটির কাজ করেছি। কিন্তু নানা কারণে এটি প্রকাশ করা সম্ভব হয়নি। আশা করছি, আমার ভক্ত শ্রোতা-দর্শকেরা অ্যালবামটির গানগুলো শুনে ও দেখে মুগ্ধ হবেন।’তিনি আরও বলেন, ‘অ্যালবামটিতে তিনটি গানের শুটিং করেছিলাম ২০০৬ সালে কানাডার নায়াগ্রা জলপ্রপাতে, সেন্ট্রাল আইল্যান্ডসহ বিভিন্ন মনোরম লোকেশনে। বাকি সাতটির মধ্যে তিনটি থাইল্যান্ড এবং চারটি বাংলাদেশের মনোরম লোকেশনে চিত্রায়ণ করা হয়েছে। তাও আবার ২০০৯ সালে।’‘অ্যালবামে একটি আলাদা বিশেষত্ব রাখার চেষ্টা করেছি। সেটি হচ্ছে “মাগো এত বড় পৃথিবীটা দেখা হতো না” গানে মেয়ে লাামিয়ার দাদা ও নানাবাড়ির আত্মীয়স্বজন এবং আমার সব বন্ধু-বান্ধবের বিভিন্ন বয়সের ছবি ব্যবহার করেছি। আমার বিশ্বাস, এ ধরনের একটি ব্যতিক্রমী প্রয়াস সবারই ভালো লাগবে।’