দিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গোটা পশ্চিমবঙ্গে তিনি ‘দিদি’ নামেই পরিচিত। তিনি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই নেত্রীকে নিয়ে ছবি তৈরি করছেন পরিচালক বিদ্যুৎ সরকার। ছবির নাম দিদি। গতকাল শনিবার থেকে কলকাতার উপকণ্ঠ পৈলানে ছবিটির শুটিং শুরু হয়েছে। এখানে মমতার চরিত্রে অভিনয় করছেন নতুন শিল্পী রুমা চক্রবর্তী। এরপর শুটিং হবে কলকাতাসহ পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন স্থানে। আগামী মে মাসে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগেই ছবিটি মুক্তি পাবে। ছবিটির প্রেক্ষাপট ১৯৭০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত। ছবিতে থাকছে মমতার জীবনের নানা দিক, আন্দোলনের ইতিহাস এবং ৩৪ বছরের বাম দলের শাসনের নানা দিক। আরও থাকবে সিঙ্গুর আন্দোলনে মমতার ২৬ দিনের অনশন থেকে শুরু করে জঙ্গল মহলে মাওবাদী আন্দোলন ইত্যাদি। বিদ্যুৎ সরকার বলেছেন, ‘দিদির জীবনের নানা দিক তুলে ধরা হচ্ছে ছবিতে। ছবির শেষ দৃশ্যে মমতাকে মোটেও ভাবী মুখ্যমন্ত্রী হিসেবে দেখানো হবে না। দেখানো হবে মানুষের আশাকে। ‘উই শ্যাল ওভারকাম’ গানটি দিয়ে শেষ হবে ছবিটি।’