দিনব্যাপী চ্যানেল আইতে রবীন্দ্রমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্রমেলার আয়োজন করেছে চ্যানেল আই। ‘এবি ব্যাংক-চ্যানেল আই রবীন্দ্রমেলা’ শিরোনামের এ মেলা হবে ৮ মে। চ্যানেল আই প্রাঙ্গণে দিনব্যাপী থাকছে নানা ধরনের আয়োজন। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার চ্যানেল আই কার্যালয়ে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। এতে জানানো হয়, এবারের রবীন্দ্রমেলায় আজীবন সম্মাননা পাচ্ছেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান। নানা ধরনের আয়োজন নিয়ে এ মেলা শুরু হবে সকাল ১০টায়। এটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।