দিনব্যাপী পাবনা মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয় শরীরচর্চা কেন্দ্র মাঠে পাবনা সমিতির উদ্যোগে দুই দিনব্যাপী পাবনা মেলা শুরু হয়েছে গতকাল শুক্রবার। মেলায় সাপখেলা, হাডুডু ও লাঠিখেলা, নাগরদোলাসহ ২০ রকমের পিঠা স্টল, খাঁটি সরিষার তেল, খাঁটি ঘি, দই, মিষ্টি, ্রপাবনার তাঁতের শাড়ি ও ঐতিহ্যবাহী পোশাক প্রভৃতি স্টল রয়েছে। সঙ্গে রয়েছে পাবনার বিভিন্ন উপজেলা থেকে আসা লোকশিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা আজ শনিবারও সারা দিন চলবে। এখানে পাবনা সমিতির সদস্য হওয়ার ব্যবস্থা রয়েছে। বিজ্ঞপ্তি।