দিনব্যাপী শুধুই ডেনিস...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লেয়ার ডেনিস
ক্লেয়ার ডেনিস

অনলাইন ফোরাম ‘ফিল্মি-বাহাস’ ঢাকায় নিয়ে আসছে ফরাসি চিত্রনির্মাতা ক্লেয়ার ডেনিসকে। তাঁকে নিয়ে ৮ ও ৯ ডিসেম্বর দিনব্যাপী অনুষ্ঠিত হবে দ্বিতীয় তারেক মাসুদ মাস্টার্স ক্লাস। এ আয়োজন সঞ্চালনা করবেন চলচ্চিত্র নির্মাতা কামার আহমাদ সাইমন।
৮ ডিসেম্বর সকাল আটটা ৫৫ মিনিট থেকে শুরু হবে ক্লাস। অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি ক্লেয়ার ডেনিসের ছয়টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ছবিগুলো হলো চকলেট, নেনেট এট বনি, ব্যু ট্র্যাভেইল, ট্রাবল এভরিডে, থার্টিফাইভ শটস অব রাম এবং হোয়াইট ম্যাটেরিয়াল। প্রতি প্রদর্শনী শেষে নির্মাতার সঙ্গে মতবিনিময় ও আলাপচারিতার সুযোগ থাকবে। আয়োজনটির ইতি টানা হবে ৯ ডিসেম্বর রাত আটটায়।