দিনভর রবীন্দ্রমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্র মেলায় নৃত্যশিল্পীদের পরিবেশনা
রবীন্দ্র মেলায় নৃত্যশিল্পীদের পরিবেশনা

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ‘এবি ব্যাংক-চ্যানেল আই রবীন্দ্রমেলা ২০১৫’। মেলায় আজীবন সম্মাননা দেওয়া হয় নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানকে। গতকাল দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলা শুরু হয় সকাল ১০টায়।
শুরুতেই আজীবন সম্মাননা প্রদানের পর রেজওয়ানা চৌধুরী বন্যার একটি একক রবীন্দ্রসংগীতের অ্যালবাম ভরা থাক্ স্মৃতিসুধায়-এর মোড়ক উন্মোচন করা হয়। মেলায় গান পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা, লিলি ইসলাম, সাদী মহম্মদ ও আমেনা আহমেদ, হিমাদ্রি শেখর, সালমা আকবর, সাজিদ আকবর, সরোয়ার হোসেন, ফাহিম হোসেন চৌধুরী প্রমুখ। আবৃত্তি করেন সৈয়দ হাসান ইমাম ও আফরোজা বানু। দলীয় সংগীত পরিবেশন করে সুরের ধারা। নৃত্য পরিবেশন করেন ভোরের পাখি নৃত্যকলা, তারায় তারায় দীপশিখা ও নটরাজের শিল্পীরা। রবীন্দ্র চিত্রকর্ম আঁকেন শিল্পী আব্দুল মান্নান, তরুণ শিল্পী তানিম ও শিশু চিত্রশিল্পীরা। মেলার শেষভাগে তরুণ রবীন্দ্রসংগীতশিল্পী জয়িতা ইমাম জয়ীর প্রথম একক অ্যালবাম আমায় বাঁধবে যদির মোড়ক উন্মোচন করা হয়।