দিনে কর্মশালা সন্ধ্যায় নৃত্যানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নৃত্যযোগ-ওয়ার্ল্ড ড্যান্স অ্যালায়েন্স বাংলাদেশ’ শাখার বার্ষিক সাধারণ সভা হবে কাল বুধবার। এ উপলক্ষে দেশের নৃত্যশিল্পীদের নিয়ে কাল দিনব্যাপী নানা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে। জানা গেছে, সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত আয়োজিত অনুষ্ঠানমালায় থাকছে দিনের বেলা নৃত্যকর্মশালা ও সাধারণ সভা আর সন্ধ্যায় নৃত্যানুষ্ঠান। নৃত্যকর্মশালা পরিচালনা করবেন শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও বেলায়েত হোসেন খান। অনুষ্ঠানমালায় অংশ নেবেন ঢাকা ও ঢাকার বাইরের ১০০ জন নৃত্যশিল্পী ও ১২টি নৃত্যসংগঠন। বিজ্ঞপ্তি।