দিনে মা, রাতে অভিনেত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন ছবির কাজ শুরু হয়ে গেছে। তবে এ জন্য ঠিক মেপে মেপে সময় দিচ্ছেন শিল্পা শেঠি। নিজেদের প্রতিষ্ঠান থেকে ছবি প্রযোজনা করছেন তিনি। নতুন ছবির সংগীতায়োজনের কাজ চলছে এখন। শিল্পী স্নেহা খানওয়ালকারের সঙ্গে নিয়মিত আলোচনা করছেন এ জন্য। তবে তা রাত ১০টার আগে নয়। ছেলে ভিয়ান ঘুমিয়ে যাওয়ার পর একসঙ্গে বসেন তাঁরা। দিনে স্নেহা কাজ করেন, সেই সময়ে শিল্পা ছেলের যত্ন নেন। এভাবেই জীবন চলছে শিল্পার। মিড-ডে।