দিব্যার ভয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরর ছবি। দর্শকদের ভয় দেখিয়ে পয়সা উসুল করাই কাজ। রাগিনি এমএমএস টু দেখে দর্শকেরা যে ভয় পাবেন, তার নিশ্চয়তা দিচ্ছেন দিব্যা দত্ত। তিনি নিজে এই ছবিতে অভিনয় করেছেন মনোরোগ বিশেষজ্ঞের ভূমিকায়। দিব্যা জানিয়েছেন, ছবিটা দেখে ভয় পেয়েছেন তিনি নিজেই!
দিব্যা বলেন, ‘আমি সত্যিই ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। ছবিটা দেখে ফেরার সময় চোখ বন্ধ করতেই কয়েকটা দৃশ্য ভেসে উঠল। ভেবে অদ্ভুতই লাগছিল, যে ছবিতে কাজ করেছি, সেই ছবি দেখে নিজেই এতটা ভয় পেলাম! এ ধরনের অভিজ্ঞতা এবারই প্রথম হলো আমার। এটা সত্যিই খুব অদ্ভুত।’
ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন সানি লিওন।
ভূষণ প্যাটেল পরিচালিত ছবিটি মুক্তির পর এরই মধ্যে বেশ সাফল্য পেয়েছে। আইএএনএস।