দিব্যি আছেন লোপেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্ক অ্যান্টনির সঙ্গে বিবাহ-বিচ্ছেদের শোক কাটিয়ে উঠে দিব্যি আছেন খ্যাতিমান গায়িকা ও ‘আমেরিকান আইডল’-এর বিচারক জেনিফার লোপেজ। গত মঙ্গলবার রাতে একটি বিয়ের অনুষ্ঠানে তিনি নেচে-গেয়ে এসেছেন। ইউক্রেনের ধনকুবের আজম আসলামভের ছেলের বিয়েতে আমন্ত্রণ জানানো হয় লোপেজকে। বিয়ের আয়োজনটি ছিল কৃষ্ণসাগর উপকূলে বিলাসবহুল এক হোটেলে। নামীদামি অতিথিরা আসবেন বলে পর্যটকদের আনাগোনা দিন কয়েকের জন্য বন্ধ রাখা হয় সেখানে। জাঁকালো সেই পার্টিতে নাচ-গানের বিনিময়ে লোপেজ পাক্কা ১০ লাখ ডলার নিয়েছেন। ওয়েবসাইট।