দিমার ‘তোমার জন্য উপহার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয়বারের মতো নাটক পরিচালনা করলেন সংবাদ উপস্থাপিকা দিমা নেফারতিতি। আসন্ন ঈদুল আজহায় প্রচারের জন্য নির্মিত এ নাটকটির নাম ‘তোমার জন্য উপহার’। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক রচিত এ নাটকটি একটি পরিপূর্ণ প্রেমের কাহিনি।তোমার জন্য উপহার নাটকটির পরিচালক দিমা নেফারতিতি পরিচালিত দ্বিতীয় নাটক। তিনি বলেন, ‘এটি আমার পরিচালিত দ্বিতীয় নাটক। আমার প্রথম পরিচারিত নাটক “জন্মদিন” প্রচারিত হয়েছিল ২০০৯ সালে বিটিভিতে বিজয় দিবসের বিশেষ নাটক হিসেবে।’ নাটক পরিচালনার পাশাপাশি দিমা বিভিন্ন তথ্যচিত্র নির্মাণের কাজও করে যাচ্ছেন সমান নিষ্ঠার সঙ্গে। নাটক পরিচালনা ধীরে-সুস্থে ও ভেবে-চিন্তে করতে চান তিনি। তোমার জন্য উপহার নাটকে অভিনয় করছেন—সুমাইয়া শিমু, জিতু আহসান, কে এস ফিরোজ, সায়কা আহমেদ, আমিন আজাদ প্রমুখ। বিটিভিতে ঈদের পরের দিন রাতে প্রচারিত হবে দিমা নেফারতিতি পরিচালিত এ নাটকটি।