দিলওয়ালে দুলহানিয়ার টানা ১৭ বছর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহরুখ খান ও কাজল অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবিটি একই প্রেক্ষাগৃহে একটানা ৯০০ সপ্তাহ প্রদর্শনের এক নজির গড়েছে। মুম্বাইয়ের মারাঠি মন্দির প্রেক্ষাগৃহে ১৭ বছর ধরে ম্যাটিনি শোতে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ প্রদর্শিত হচ্ছে। এক খবরে ‘আনন্দবাজার’ পত্রিকা এ তথ্য জানিয়েছে।বলিউডে নির্মাণের পর থেকেই ছবিটি বড় ধরনের একটা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিল। ছবিটি সবার মনে একটা ভিন্ন রকম আবেদনও তৈরি করতে পেরেছিল। ছবির নির্মাণশৈলী ও গল্প বলার ধরন আর গান—সব মিলিয়ে ছবিটি দর্শকদের আকৃষ্ট করেছে। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবির পর বলিউডে অনেক পরিচালকই নানা ধরনের ছবি নির্মাণ করেছেন, তবে কেউই এই ছবির আবেগ ধরতে পারেননি বলে জানিয়েছেন চলচ্চিত্র সমালোচকেরা।একটানা ৯০০ সপ্তাহ ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ একই প্রেক্ষাগৃহে প্রদর্শিত হলেও এর ব্যবসায়িক দিকে কোনো ঘাটতি পড়েনি। সাড়ে এগারোটার ম্যাটিনি শোতে কখনো নাকি একটি সিটও ফাঁকা থাকত না। নানা বয়সের মানুষ ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ ছবিটি দেখেছে। এই দর্শকদের মধ্যে যেমন আছেন প্রেমিক-প্রেমিকা ও গৃহবধূরা, তেমনি আছেন বয়স্করাও।এদিকে মারাঠা মন্দির কর্তৃপক্ষ ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’র প্রদর্শনীর এক হাজার সপ্তাহ পূর্তির জন্য অপেক্ষা করছেন বলেও জানা গেছে।‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ ছবিটি পরিচালনা করেছেন আদিত্য চোপড়া।