দিলদরিয়া বিদ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুটিং চলাকালে অভিনেতা-অভিনেত্রীরা পারতপক্ষে গাঁটের পয়সা খরচ করেন না। ছবির বাজেট থেকেই খানাপিনা ও আর সব মামুলি খরচাপাতি মেটানো হয়। কদিন আগের কথা। বলিউডের জনপ্রিয় এক অভিনেত্রী লন্ডনে শুটিংয়ে ব্যস্ত। তৃষ্ণায় তাঁর বুকের ছাতি ফেটে যাওয়ার দশা। তবু পয়সা খরচ করে এক বোতল পানি কেনেননি। বিষয়টি বুঝতে পেরে পরিচালক সেদিন পানির ব্যবস্থা করেছিলেন। তবে বিদ্যা বালান অন্য ধাতুতে গড়া। নয়াদিল্লিতে নো ওয়ান কিলড জেসিকা ছবির শুটিং চলছিল। হঠাৎ দিল্লির শাহি পরোটার কথা মনে পড়ল তাঁর। কিছু রুপি দিয়ে একজনকে পরোটা-গলিতে পাঠালেন। শুটিং ইউনিটের সবাইকে নিয়ে পেটপুরে পরোটা খেলেন সেদিন। ওয়েবসাইট।