দিলীপ কুমার সুস্থ আছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপদের মেঘ দেখা দিয়েছিল। সেই মেঘ কেটে গেছে আপাতত। গত রোববার রাতে বুকে ব্যথা অনুভব করায় বলিউড কিংবদন্তি দিলীপ কুমারকে ভর্তি করা হয় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয় তাঁকে। তবে গতকাল সোমবার এই প্রতিবেদন লেখার সময় জানা গেছে, তাঁর অবস্থার উন্নতি হয়েছে। যদিও সতর্কতার জন্য আইসিইউতেই রাখা হয় এই ৯০ বছর বয়সীকে।
হাসপাতালের বাইরে দিলীপের স্ত্রী সায়রা বানু সাংবাদিকদের বলেন, আইসিইউতে রাখা হলেও চিকিৎসকেরা বলেছেন, দিলীপ কুমার ভালো আছেন। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। কাল-পরশুর মধ্যে হাসপাতাল ছাড়তে পারেন দিলীপ কুমার। মুম্বাই মিরর।