দিলীপ কুমার হাসপাতালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রখ্যাত অভিনেতা দিলীপ কুমারকে (৯০) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুকে ব্যথা অনুভব করলে গতকাল রোববার তাঁকে মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে আইসিইউতে রাখা হয়েছে।
লীলাবতি হাসপাতালের মুখপাত্র নরেশ ত্রিবেদি জানান, দিলীপ কুমারের অবস্থা স্থিতিশীল রয়েছে।
‘ট্র্যাজেডির রাজা’ হিসেবে পরিচিত দিলীপ কুমার দেবদাস, মধুমতি, মোগল-ই-আজম ওগঙ্গা যমুনাসহ বহু চলচ্চিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকদের হূদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন। পিটিআই।