দিলীপ কুমারের অসুস্থতা নিয়ে গুজব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবীণ বলিউড তারকা দিলীপ কুমার অসুস্থ। বৃহস্পতিবার তিনি কিডনির সমস্যা নিয়ে দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন। খবরটি শনিবার ছড়িয়ে পড়ে বলিউডে। বিভিন্ন সংবাদমাধ্যমও গুরুত্বের সঙ্গে খবরটি প্রচার করে। এরপর দিলীপ কুমারের ব্যক্তিগত সচিব শনিবার জানান, খবরটি পুরোপুরি ভিত্তিহীন। দিলীপ কুমার শারীরিকভাবে সুস্থ আছেন। তাঁকে কোনো হাসপাতালে নেওয়া হয়নি। তিনি বাড়িতেই আছেন। এদিকে দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানুও জানান, খবরটি ঠিক নয়। দিলীপ কুমার দিব্যি সুস্থ আছেন। তাঁর শারীরিক অবস্থাও এখন যথেষ্ট ভালো।