দিলীপ কুমারের উপদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হূতিক রোশন-ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত যোধা আকবর ছবিটি দেখে খুশি হয়েছেন বলিউডের জীবন্ত কিংবদন্তি দিলীপ কুমার। ছবিটি দেখতে দেখতে বারবার তাঁর মনে পড়ে যাচ্ছিল ষাটের দশকে তাঁর নিজের ছবি মোঘল-ই-আজম-এর কথা। মনে পড়ে যাচ্ছিল সেদিনের ওই ছবির পরিচালককে। মোঘল-ই-আজম-এর আসিফের সঙ্গে কী অদ্ভুত মিল রয়েছে যোধা আকবর-এর পরিচালক আশুতোষ গোয়ারিকরের। মুম্বাই থেকে প্রকাশিত একটি ইংরেজি দৈনিকে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন দিলীপ কুমার। ৮৮ বছরের দিলীপ কুমার এখন সাক্ষৎকার খুব একটা দেন না। মুম্বাইয়ের পালি হিলের বাংলো থেকেও খুব একটা বের হন না শারীরিক অসুস্থতার জন্য। কিন্তু থ্রি ইডিয়েটস ছবির প্রযোজক বিধু বিনোদ চোপড়ার খুব ইচ্ছে হয়েছিল দিলীপ কুমার যেন তাঁর ছবিটি দেখেন। সেই অনুযায়ী মহানায়কের বাংলোতেই বড় পর্দা টাঙিয়ে ছবিটি দেখান দিলীপ কুমার ও সায়রাবানুকে। দেখার পর দুজনই দারুণ প্রশংসা করেন থ্রি ইডিয়েটস ছবিটির। এর আগে পরিচালক রাজকুমার হিরানি বড় পর্দা টাঙিয়ে তাঁর ছবি মুন্নাভাই এমবিবিএস ও লাগে রাহো মুন্নাভাই দিলীপ কুমার ও সায়রাবানুকে দেখিয়েছিলেন। বর্তমান সময়ের ছবিগুলো বড় পর্দায় দেখার পর দিলীপ কুমার তাৎক্ষণিক জবাবে বলেন, আজকের প্রজন্ম ছোট পর্দায় ছবি না দেখে যেন বড় পর্দায় দেখে। কারণ বড় পর্দায় ছবি দেখার মজাই আলাদা।