দিলীপ কুমারের জীবনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় চলচ্চিত্রের শতবর্ষ উদ্যাপনের সময়ই আসছে দিলীপ কুমারের জীবনী। ৮৯ বছর বয়সী এই অভিনেতার জীবনী লিখছেন চলচ্চিত্র সাংবাদিক উদয় তারা নায়ার। ‘দিলীপ সাহেবের জীবনী লিখতে চেয়েছেন অনেক লেখক। কিন্তু আমরা তারাকেই এ জন্য দায়িত্ব দিয়েছি। সে আমাদের পরিবারেরই সদস্য। দিলীপ সাহেবকে সে অনেক দিন ধরে চেনে।’ বললেন দিলীপ কুমারের স্ত্রী অভিনয়শিল্পী সায়রা বানু। পিটিআই।