দিলীপ কুমারের জীবনীতে মধুবালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুঘল–এ–আজম ছবির দৃশ্যে মধুবালা ও দিলীপ কুমার
মুঘল–এ–আজম ছবির দৃশ্যে মধুবালা ও দিলীপ কুমার

জীবনের সত্যিকারের গল্প কখনো কখনো হার মানায় সিনেমাকেও৷ ছয় দশক আর ৬০টিরও বেশি সিনেমার ক্যারিয়ারে রোমান্টিক ছবি কম করেননি দিলীপ কুমার৷ সেসব সিনেমায় নানা টানাপোড়েন পেরিয়ে শেষ দৃশ্যে ঠিকই মিলন হয়েছে নায়ক-নায়িকার৷ কিন্তু তাঁর ব্যক্তিগত জীবনের চিত্রনাট্য ছিল অন্য রকম৷ মধুবালার সঙ্গে তাঁর বহুল আলোচিত প্রেমের পথে বাধা হয়ে এসেছিল দুজনের পরিবার৷ শেষ পর্যন্ত বিচ্ছেদ আর মধুবালার অকালপ্রয়াণে এই সম্পর্কের সমাপ্তি!
৯১ বছর বয়সী এই বলিউড কিংবদন্তির জীবনী লিখেছেন উদয় তারা নায়ার৷ দিলীপ কুমার: দ্য সাবস্ট্যান্স অ্যান্ড দ্য শ্যাডো নামের সেই বইয়ে মধুবালার সঙ্গে তাঁর সম্পর্কের ব্যাপারে হৃদয়ের সব কথা তুলে এনেছেন৷ উঠে এসেছে স্ত্রী সায়রা বানুসহ আরও অনেক সম্পর্কের কথা, নানা অজানা অধ্যায়৷ ৯ জুন প্রকাশিত হবে বইটি৷ মোড়ক উন্মোচন করবেন অমিতাভ বচ্চন ও আমির খান৷ পিটিআই৷