দিল্লি উত্সবে বাংলাদেশের নয়টি ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জীবনঢুলী’ প্রদর্শিত হবে দিল্লি উৎ​সবে
‘জীবনঢুলী’ প্রদর্শিত হবে দিল্লি উৎ​সবে

বাংলাদেশের নয়টি ছবি এবার দেখানো হবে দিল্লি উত্সবে। এর মধ্যে রয়েছে চারটি পূর্ণদৈর্ঘ্য ছবি—তানভীর মোকাম্মেলের জীবনঢুলী, খালিদ মাহমুদ মিঠুর জোনাকির আলো, মুরাদ পারভেজের বৃহন্নলা ও অ্যাডাম দৌলার বৈষম্য।
অন্যগুলো হলো স্বল্পদৈর্ঘ্য ছবি ডেথ অব আ সিনেমা হল, ফোক ফেইথ, জার্নি টু দ্য হার্ট, আওয়ার বোট ইজ আওয়ার অ্যাড্রেস ও দ্য ফস্টার। প্রতিযোগিতা বিভাগের জন্য মনোনীত হয়েছে বৈষম্য ও জোনাকির আলো।
তৃতীয় দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব শুরু হচ্ছে আগামী ২০ ডিসেম্বর দিল্লির কনাট প্লেসে। চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।
আট দিনের এই উত্সবে ৫০টি দেশের ২০০ চলচ্চিত্র দেখানো হবে। আরও থাকছে বিভিন্ন চিত্রশিল্পীর আঁকা ২৫০টি চিত্রকর্ম প্রদর্শনী, ফ্যাশন শো, মডেল ও কণ্ঠশিল্পী বাছাই প্রতিযোগিতা এবং নিজামি ব্রাদারসের সুফিগানের আসর।