দিল্লি ও বেঙ্গালুরুতে যাচ্ছে চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারই প্রথম দেশের বাইরে গান করতে যাচ্ছে চিরকুট। আগামী নভেম্বরে ভারতের বিভিন্ন রাজ্যে আয়োজন করা হচ্ছে ‘ইন্ডিয়া মিউজিক উইক’। বিশ্বের ৪০টি দেশের ব্যান্ড অংশ নেবে এ উৎসবে। আয়োজন করছে রকস্ট্রিট জার্নাল, এবং নরওয়ে ও ব্রিটিশ দূতাবাস। চিরকুট ব্যান্ডের সুমী জানান, এ উৎসবে তাঁরা গান করবেন দিল্লি ও বেঙ্গালুরুতে। সুমী বলেন, ‘উৎসবে আমরা আমাদের গান করব। বাংলাদেশে গান নিয়ে আমরা কী ধরনের নিরীক্ষা করছি, তা সবার সামনে তুলে ধরব। আর এটা আমাদের জন্য একটা বড় সুযোগ।’সপ্তাহবাপী এ উৎসব শুরু হবে ২১ নভেম্বর। গানের পাশাপাশি হবে সেমিনার। নভেম্বর মাসের গোড়ার দিকে ঢাকায় আসছে নরওয়ের একটি ব্যান্ড। সুমী জানান, ভারতে যাওয়ার আগে প্রস্তুতি হিসেবে ঢাকায় নরওয়ের এই ব্যান্ডের সঙ্গে তাঁরা পাঁচটি অনুষ্ঠানে গান করবেন।