দিল্লিতে নৃত্যাঞ্চল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লির বাংলাদেশ হাইকমিশন বাংলা নববর্ষ পালন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। ২৬ এপ্রিল, শনিবার হাইকমিশন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও শিবলী মহম্মদ। তাঁদের সঙ্গে থাকবেন নৃত্যাঞ্চলের আরও ছয়জন নৃত্যশিল্পী। ২৭ এপ্রিল নৃত্যাঞ্চল দল ঢাকায় ফিরে আসবে।