দিল্লিতে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দিল্লিতে আয়োজন করা হয়েছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। বাংলাদেশ হাইকমিশন আয়োজিত এই উৎসবে সাতটি ছবি দেখানো হবে। তিন দিনের উৎসব উদ্বোধন করা হবে ১৬ এপ্রিল। এবারই প্রথম এ ধরনের উৎসব আয়োজন করা হচ্ছে। জানা গেছে, এই উৎসবে যোগ দেওয়ার জন্য এরই মধ্যে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদের মাটির ময়না ও অন্তর্যাত্রা, কবরী সারোয়ারের আয়না, তৌকীর আহমেদের জয়যাত্রা ও রূপকথার গল্প, এনামুল করিম নির্ঝরের আহা! এবং মোস্তফা সরয়ার ফারুকীর ব্যাচেলর চলচ্চিত্রকে আমন্ত্রণ জানানো হয়েছে। উৎসবের জন্য আমন্ত্রণ পাওয়া পাঁচটি ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘২০০৩ সাল থেকে আমরা চলচ্চিত্র নিয়ে কাজ করছি। এই অল্প সময়ের মধ্যেই আমাদের ছবি প্রতিবছর বিভিন্ন পুরস্কার পাচ্ছে। দেশে ও দেশের বাইরের বড় বড় উৎসবে দেখানো হচ্ছে। আমরা চলচ্চিত্র নিয়ে এগোতে চাইছি। কিন্তু সেটা একা সম্ভব নয়। অন্যদেরও ভালো ছবি তৈরির ব্যাপারে আগ্রহী হতে হবে। তবেই এর ধারাবাহিকতা রক্ষা হবে।’