দিল্লিতে বাংলাদেশি শিল্পীদের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-বাংলাদেশ যৌথভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের আট চিত্রশিল্পীর কবিগুরুকে নিয়ে আঁকা ছবির প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনী চলবে ছয় দিন। দিল্লির ললিতকলা একাডেমিতে ‘বাংলা তুমি’ শীর্ষক এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। শিল্পীরা হলেন হামিদুজ্জামান খান, আহমদ শামছুদ্দোহা, আবদুল মান্নান, নাসরিন বেগম, শেখ আফজাল হোসেন, মহম্মদ ইউনুস, মহম্মদ ইকবাল ও গোলাম ফারুক।