দিল্লিতে শাহাবুদ্দিনের চিত্র প্রদর্শনী শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের সাম্প্রতিককালের আঁকা ছবি নিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত ‘স্বাধীনতা’ শিরোনামের একক চিত্র প্রদর্শনী গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। গত ২৩ মার্চ দিল্লির রবীন্দ্র ভবনের ললিতকলা একাডেমি মিলনায়তনে শুরু হয় এই চিত্র প্রদর্শনী।