দিল্লিতে ‘বেহুলার ভাসান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দিল্লিতে অনুষ্ঠেয় দক্ষিণ এশিয়ার নারী নাট্যোত্সবে মঞ্চস্থ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের নাটক বেহুলার ভাসান। এর নির্দেশনা দিয়েছেন অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ। এই বিভাগের চেয়ারম্যান রহমত আলী জানান, উত্সবে ১৪ মার্চ দিল্লির শ্রীরাম কেন্দ্রে তাঁরা নাটকটি মঞ্চস্থ করবেন। এই উত্সবে বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও ভুটানের নাটক মঞ্চস্থ হবে।এ ছাড়া ১১ মার্চ কলকাতার মিনার্ভা থিয়েটারে বেহুলার ভাসান নাটকের বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে আইসিসিআর। আজ নাটমণ্ডলে নাটকটির কারিগরি মঞ্চায়ন হবে। একই মঞ্চে কাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে।