দিল্লির সেই তরুণী স্মরণে আনুশকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিল্লির গণধর্ষণের স্বীকার হয়ে মারা যাওয়া দুর্ভাগা তরুণীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন আনুশকা শঙ্কর। কিংবদন্তি সেতারবাদক রবিশঙ্করের মেয়ে আনুশকা এ নিয়ে নতুন একটি গান বেঁধেছেন। এটি ঠাঁই পেয়েছে আনুশকার সপ্তম স্টুডিও অ্যালবাম ট্রেসেস অব ইউতে।
আগামী শনিবার দিল্লির কনসার্টে গানটি গাইবেন জানিয়ে আনুশকা বলেছেন, ‘গানটি অনেকটা ইন্সট্রুমেন্টাল ধরনের। আমি এটা লিখেছিলাম। কারণ, আমি আমার রাগ-ক্ষোভ গানে প্রকাশ করতে চেয়েছি। অ্যালবামটি করার সময়ই দুর্ঘটনাটি ঘটে। খবরটি শোনার পর ব্যথা আর হতাশায় ভারাক্রান্ত হয়েছিলাম। যৌন সহিংসতার ব্যাপারে আমার ভাবনা এই গানে তুলে ধরেছি।’ পিটিআই।