দিহানের বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়শিল্পী দিহানের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে আজ মঙ্গলবার সন্ধ্যায়। গত বছরের ২৭ আগস্ট ঘরোয়া পরিবেশে পারিবারিকভাবে বিয়ে হয় দিহানের। বিয়ের ব্যাপারে দিহান বলেন, ‘পরিকল্পনা দূরে থাক, তেমন কোনো পূর্বপ্রস্তুতিও ছিল না। হঠাৎ জানতে পারি, আমার বিয়ে হবে।’ দিহান জানান, তাঁর বর সায্যাদ মাহমুদ ব্যবসায়ী। এক গ্রাফিকস ডিজাইন প্রতিষ্ঠানের কর্ণধার তিনি। দিহানের গায়েহলুদ অনুষ্ঠান হয়েছে গত শনিবার। গাজীপুরের সালনায় একটি পিকনিক স্পটে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। সম্পূর্ণ গ্রামীণ পরিবেশের এক আবহ ফুটিয়ে তোলা হয়েছিল পুরো আয়োজনে। সকাল থেকে বিকেল পর্যন্ত আমন্ত্রিত অতিথিরা ব্যস্ত ছিলেন এই অনুষ্ঠানে।