দিয়ার বিয়ের সানাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুভস্য শীঘ্রম। রাশিফল আর জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী বলেই হয়তো বৃহস্পতি তুঙ্গে থাকতে থাকতেই শুভ কাজটা সেরে নিতে চাইছেন বলিউড তারকা দিয়া মির্জা। প্রযোজক হিসেবে পয়লা দফাতেই দারুণ সাফল্য পেয়েছেন ববি জাসুস ছবির বদৌলতে। প্রযোজনায় তাঁর সহযাত্রী সাহিল সাঙ্ঘাকে এই জীবনপথেরও সহযাত্রী বানাতে চলেছেন। আগামী অক্টোবরে ভারতেই বিয়ে করবেন দিয়া ও সাহিল। তবে বিয়ের বিস্তারিত কিছুই জানাতে চাইছেন না। দিয়া বলেছেন, ‘সবই যদি বলে দিই তাহলে তো কোনো চমক থাকবে না। তবে আপনাদের গোয়েন্দাগিরির দরকার পড়বে না। অক্টোবরে ভারতেই হবে বিয়েটা।’ আইএএনএস।