দীপিকা এখন ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পথে এভাবেই ক্যামেরাবন্দী হন বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (ডানে) । ছবি: খালেদ সরকার
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পথে এভাবেই ক্যামেরাবন্দী হন বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (ডানে) । ছবি: খালেদ সরকার

লাক্সের প্রচারণার অংশ হিসেবে বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বাংলাদেশে আসার খবর ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে অনেক আগেই। অবশেষে ঢাকা এসে পৌঁছেছেন এই ‘চেন্নাই এক্সপ্রেস’ তারকা। আজ শনিবার দুপুর ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।
এর আগে বিভিন্ন সময় বলিউডের শাহরুখ-সালমান বা ক্যাটরিনা কাইফের মতো তারকারা বাংলাদেশ ঘুরে গেলেও এটাই দীপিকার প্রথম বাংলাদেশ সফর। ‘ওম শান্তি ওম’ দিয়ে বলিউডে ক্যারিয়ার শুরু করা দীপিকা এই মুহূর্তে বলিউডের সবচেয়ে আলোচিত অভিনেত্রীদের মধ্যে একজন।