লাভ আজকাল চলচ্চিত্রে নন্দিত হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। সেই চলচ্চিত্রের পরিচালক ইমতিয়াজ আলী চিত্রনাট্য লিখেছেন ককটেল-এর। এর প্রযোজক সাইফ আলী খান। লাভ আজকালও প্রযোজনা করেছিলেন তিনি। তবে ককটেল-এর পরিচালক হোমি আদাজানিয়া। এখানে দুটি নারী চরিত্র। মীরা ও ভেরোনিকা। চিত্রনাট্যকার ইমতিয়াজ ও পরিচালক হোমি দুজনই দীপিকাকে প্রস্তাব দিয়েছিলেন যেকোনো একটি চরিত্র চূড়ান্ত করার জন্য। দুজনেই চেয়েছিলেন দীপিকা ভেরোনিকা চরিত্রটি পছন্দ করুক। কারণ, এ ধরনের চরিত্রে দীপিকার আগে কখনোই অভিনয় করা হয়নি। মীরা চরিত্রটি কিছুটা লাভ আজকাল-এর দীপিকা চরিত্রের মতোই। সবাই ভেবেছিলেন, দীপিকা বুঝি ঝুঁকি নিতে ভয় পাবেন। তবে দীপিকা সবাইকে অবাক করে জানান, তিনি ভেরোনিকা চরিত্রেই অভিনয় করতে চান। কারণ, এ চরিত্রটি কিছুটা দৃঢ়চেতা, স্বাধীনচেতা, নিজের আলাদা ব্যক্তিত্ব নিয়ে চলা। অনেকের ধারণা, এ চলচ্চিত্রে অভিনয় করে দীপিকা পুরস্কৃত হবেন। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়! রু র খা, সূত্র: বলিউড হাঙ্গামা