দীপিকাকে প্রস্তাব দিয়েছিলেন সালমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রস্তাব’ ও ‘সালমান’—এই দুই শুনেই আবার ঠাওরে বসবেন না প্রেমের প্রস্তাব! দীপিকা পাড়ুকোনকে সালমান খান প্রস্তাব দিয়েছিলেন বটে, তবে সেটা তাঁর সুদীর্ঘ প্রেমিকার তালিকায় নাম লেখানোর জন্য নয়। শাহরুখ খানের নায়িকা হিসেবে অভিষেক হয়েছিল দীপিকার। সেটি হতে পারত সালমানের নায়িকা হিসেবেও! প্রথম নায়িকা হওয়ার প্রস্তাব দীপিকা পেয়েছিলেন সালমানের কাছ থেকেই।
বয়স কম ছিল। চলচ্চিত্রের জন্য প্রস্তুতও ছিলেন না। তাই সেই প্রস্তাবে তখন সাড়া দেননি। এরপর বলিউডে ছয় বছর পেরিয়ে গেলেও এখনো সালমানের সঙ্গে জুটি বাঁধা হয়নি। দীপিকা উন্মুখ হয়ে তাকিয়ে আছেন সালমানের সঙ্গে কাজ করার জন্য। দীপিকা অপেক্ষা করছেন ‘স্পেশাল’ একটা পাণ্ডুলিপির জন্য। পিটিআই।