দীপিকাকে শাহরুখের বাধা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন

শিগগিরই মুক্তি পাচ্ছে অয়ন মুখার্জির নতুন ছবি ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি। এতে অভিনয় করছেন রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। পরিচালক অয়ন চাইছেন, ছবিটি মুক্তি দেওয়ার আগে জোরসে প্রচার-প্রচারণা চালাবেন। এমনকি গ্লোবাল টুরেরও পরিকল্পনা এঁটেছিলেন প্রচারণার অংশ হিসেবে। চেয়েছিলেন, গ্লোবাল টুরে দীপিকাও অংশ নেবেন। কিন্তু গুজব রটেছে, শাহরুখ খান নাকি দীপিকাকে নিষেধ করেছেন ওই প্রচারণায় অংশ নেওয়ার ব্যাপারে। কেন? এর একটা ব্যাখ্যাও দাঁড় করিয়েছে গুজব রটিয়েরা। তাদের মতে, চেন্নাই এক্সপ্রেস ছবির শুটিং শেষ না হওয়া পর্যন্ত দীপিকাকে কোথাও ছাড়তে চাননি শাহরুখ। কিন্তু গণমাধ্যমের সামনে স্বয়ং দীপিকা বললেন, ‘এটা কোনোভাবেই সত্যি নয়। শাহরুখ আমাকে সব সময় সবকিছুতে উৎসাহিত করেন। আমাকে নিয়ে গর্বিতও তিনি। তিনি কখনো এমনটা করবেন না।’

আইএএনএস।