দীপিকার তাজমহল দর্শন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বছর খানেক আগের কথা। ফটোসেশন করতে আগ্রার তাজমহলে গিয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সেবার তড়িঘড়ি করে কিছুই দেখা হয়নি। তবে ভালোবাসার অমর কীর্তি নাড়া দেয় দীপিকার মন। কদিন পর ফের ছুটে যান সেখানে, তবে পূর্ণিমা রাতে একা। তাজমহল তখন তার অপার সৌন্দর্য নিয়ে রাজসিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে থাকেন দীপিকা। তারপর আরও একবার চুপিচুপি আসা। কিন্তু কখনো কারও কাছে মুখ খোলেননি এ ব্যাপারে। এক বন্ধু এ ব্যাপারে জানতে চেয়েছিলেন। জবাবে দীপিকা বলেছিলেন, ‘পূর্ণিমার রাতে তাজমহলের দিকে তাকালেই মনে অদ্ভুত এক সান্ত্বনা পাই।’ ওয়েবসাইট।