দীপিকার তামাশা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীপিকা পাড়ুকোন এবার তামাশা করবেন। না, হাসি-ঠাট্টার রঙ্গ-তামাশা নয়। তামাশা ইমতিয়াজ আলীর নতুন ছবি। যে ছবির শুটিংয়ে দীপিকা আর রণবীর কাপুর এখন ফ্রান্সে। তবে এই ছবিতে কাজ করতে গিয়ে দীপিকা নাকি ‘নার্ভাস’ হয়ে পড়েছেন।
দীপিকা বলেন, ‘আমি সত্যিই রোমাঞ্চিত। এই ছবির ব্যাপারে মুখিয়ে আছি। আমি খুবই নার্ভাস। মনে হচ্ছে এটা আমার প্রথম ছবি। প্রথম ছবিতে কাজ করার মতোই এখন আমার পেট গুড়গুড় করছে।’
ইমতিয়াজের সঙ্গে আগেও লাভ আজকাল ছবিতে কাজ করেছেন দীপিকা। রণবীরের সঙ্গে গত বছর মুক্তি পেয়েছিল তাঁর ব্যবসাসফল ছবি ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি। আইএএনএস।