দীপিকার দারুণ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন তিনটি ছবি মুক্তি পেয়েছে এরইমধ্যে। সামনে আসছে আরও দুটি ছবি। সব মিলিয়ে বছরটা দারুণ গেল দীপিকা পাড়ুকোনের। অন্তত তেমনটাই মনে করছেন তিনি নিজে। এ বছরে মুক্তি পেয়েছে তাঁর কার্তিক কলিং কার্তিক, হাউজফুল এবং লাফাঙ্গে পারিন্দে। আর সপ্তাহ খানেকের ব্যবধানে মুক্তি পেতে চলেছে ব্রেক কি বাদ এবং খেলে হাম জি জান সে ছবি দুটি। ‘সামনের কয়েকটা মাস হবে আমার জন্য দারুণ উত্তেজনাপূর্ণ। প্রায় একই সময়ে দুটি ছবি মুক্তির অভিজ্ঞতা আমার জন্য এবারই প্রথম। দুটি ছবিতে দুই ধরনের রূপে দর্শক আমাকে কীভাবে নিচ্ছে— সেটা দেখার একটা ব্যাপার হবে।’ বলেছেন উচ্ছ্বসিত দীপিকা পাড়ুকোন। ইমরান খানের বিপরীতে দীপিকার ব্রেক কি বাদ মুক্তি পাবে ২৬ নভেম্বর। ওয়েবসাইট।