দীপিকার দেড় কোটি ভক্ত!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই মুহূর্তে বলিউডের সবচেয়ে জনপ্রিয় তারকা সম্ভবত তিনিই। সেটার প্রমাণ মিলল ফেসবুকে দীপিকা পাড়ুকোনের ভক্ত সংখ্যায়। সম্প্রতি দীপিকার ফেসবুক পেজের ভক্ত সংখ্যা দেড় কোটি ছাড়িয়ে গেছে। এই উপলক্ষটি উদ্যাপন করতে দীপিকা গত ২৬ মার্চ ভক্তদের সঙ্গে সরাসরি চ্যাট করেছেন ফেসবুকে।
ফেসবুকে কিংবদন্তি অমিতাভ বচ্চনের ভক্তসংখ্যা এক কোটি। সালমান খানের এক কোটি ৪৮ লাখ। শাহরুখ খানের ৭৬ লাখ। আমির খানের এক কোটি ১৬ লাখ।
ভক্তদের এত এত ভালোবাসা পেয়ে দীপিকা রীতিমতো মুগ্ধ। সেই কৃতজ্ঞতা প্রকাশেই তিনি ভক্তদের সঙ্গে সরাসরি চ্যাট করেছেন। এখন থেকে নিয়মিত ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগও রাখবেন। আইএএনএস।