দীপিকার নতুন বন্ধু সুশান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্ধবী অঙ্কিতা লোখান্ডেকে নিয়েই পার্টিতে এসেছিলেন সুশান্ত সিং রাজপুত। তবে পুরোটা সময় কাটালেন দীপিকা পাড়ুকোনের সঙ্গেই। ফিল্মফেয়ার এমনই খবর দিয়েছে। তবে একই সঙ্গে বলে দিয়েছে, তারা এখনই কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে না। এটা কেবলই একটা খবর। কাই পো ছে! ছবির সাফল্যের পর বলিউডের নতুন প্রজন্মের অন্যতম প্রতিশ্রুতিশীল অভিনেতা ভাবা হচ্ছে সুশান্তকে। তাঁর বন্ধু হতে চাইবেন এখন অনেকই। অঙ্কিতার যদি আপত্তি না থাকে, তবে ক্ষতি কী? ফিল্মফেয়ার।