দীপিকার নববর্ষ পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন

২০১৩ সালটা অবিশ্বাস্য কেটেছে তাঁর। একে একে টানা চার-চারটি সুপার হিট ছবি। খুশিমনেই বছরটিকে বিদায় দিতে চান দীপিকা পাড়ুকোন। নববর্ষের ক্ষণটি পরিবারের একান্ত সান্নিধ্যেই পালন করার পরিকল্পনাও করেছেন তিনি। নিজের বাসায় বাবা-মাকে নিয়ে আসতে চান দীপিকা।

সাফল্যের হাত ধরে আসে ব্যস্ততাও। এ বছর পরিবারকে খুব একটা সময়ও দিতে পারেননি। দীপিকা তাই চান নতুন বছরের শুরুর লগ্নটি পরিবারের সঙ্গে কাটাতে। ৫ জানুয়ারি আবার তাঁর জন্মদিন। দিনটা শুটিংস্পটেই কাটাতে হবে। ফারাহ খানের হ্যাপি নিউ ইয়ার ছবির শুটিং আছে সে সময়। টিএনএন।